৭৫ বছর বয়সেও পর্দায় রজনীকান্তের দাপট একটুও কমেনি। তাঁর হাঁটাচলা, চোখের চাহনি, সংলাপ বলার ধরন কিংবা সামান্য বিরতি—সবকিছুতেই দর্শককে মাতিয়ে রাখার ক্ষমতা আছে। সেই ক্যারিশমার ওপর ভর করেই আবার পর্দায় ফিরেছেন টাইগার মুথুভেল পান্ডিয়ান। ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়ে প্রত্যাশা ছিল অনেক। পরিচালক নেলসন দিলীপকুমার সেই প্রত্যাশার অনেকটাই পূরণ করেছেন।
তবে প্রথমার্ধের দুর্দান্ত হাস্যরস আর জমজমাট বিনোদনের পর দ্বিতীয়ার্ধে এসে গল্প কিছুটা পথ হারিয়েছে। বক্স অফিসে রেকর্ড ৮০০ কোটি ব্যবসা করা সিনেমাটি এবার এসেছে ওটিটিতে। প্রথম সিনেমায় সাবেক কারারক্ষী মুথুভেল পান্ডিয়ানকে (রজনীকান্ত) দেখা গিয়েছিল মূর্তি পাচারকারী একটি অপরাধী চক্রের বিরুদ্ধে লড়তে। নতুন সিনেমায় তিনি অতীতের সহিংস জীবন থেকে দূরে সরে ছোট্ট এক শহরে সাধারণ মানুষের মতো জীবন কাটাতে চান।
কাজ নেন সুপারমার্কেটের তত্ত্বাবধায়ক হিসেবে।
সূত্র: প্রথম আলো