তিস্তার ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন; কিন্তু মনোবল হারাননি লিটন মিয়া। অভাবের সংসারে পড়াশোনার খরচ জোগাতে কখনো দিনমজুরি করেছেন, কখনো রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন। এভাবেই এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫। এখন পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তবে লিটনের জীবনসংগ্রাম থামেনি। পড়াশোনার খরচ জোগাতে এখনো নিয়মিত কাজের খোঁজে নামতে হচ্ছে।লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মধুরামপুর গ্রামে লিটন মিয়ার বাড়ি।
তিন ভাইয়ের মধ্যে তিনি বড়। মেজ ভাই রিপন মিয়া স্থানীয় একটি কলেজে উচ্চমাধ্যমিকে পড়ছেন। ছোট ভাই গোলাম রাব্বি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাঁদের বাবা ওবায়দুল হক অটোরিকশা চালান।নামের মিলে ২২ বছর ধরে অস্ত্র মামলার ভোগান্তি, ভিসা পেয়েও যেতে পারিনি সৌদি আরবরাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র লিটন থাকেন সোহরাওয়ার্দী হলে। রুমমেট মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেনের মাধ্যমে আমরা তাঁর খোঁজ পাই।
প্রথম বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষায় লিটনের অবস্থান ছিল দ্বিতীয়।
সূত্র: প্রথম আলো