চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। প্রায় চার বছর সময় বাকি। কিন্তু প্রীতি ম্যাচে জাপানের কাছে ব্রাজিলের হারে রোমারিও এতটাই ক্ষুব্ধ যে এখনই কোচ কার্লো আনচেলত্তির বরখাস্ত চেয়ে বসেছেন। শুধু নিজের চাওয়ার কথাই বলেননি, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধানকে ছাঁটাইয়ের উদ্যোগ নিতেও বলেছেন।ব্রাজিলের ফুটবলে রোমারিওর পরিচিতি বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার হিসেবে।
তবে সাবেক এই ফুটবলার এখন দেশটির রাজনীতিতেও প্রভাবশালী ব্যক্তিত্ব, বর্তমানে পার্লামেন্টের সিনিয়র সিনেটর।শনিবার সিঙ্গাপুরে জাপানের কাছে ৩–২ গোলে হারে ব্রাজিল। আনচেলত্তির অধীন এটি ব্রাজিলের পঞ্চম হার। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে আনচেলত্তিকে নিয়ে ক্ষোভ উগরে দেন রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার ইতালিয়ান কোচের অতীত সাফল্যকে স্বীকার করলেও ব্রাজিলের জন্য তিনি জুতসই নন বলে মনে করেন।
রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে!
সূত্র: প্রথম আলো