দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের পড়াশোনা ও সাহিত্যচর্চার সুযোগ বাড়াতে দুটি বাংলা ব্রেইল বই প্রকাশ করেছে মেটলাইফ ফাউন্ডেশন এবং ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসিএফ)। বই দুটি হলো ‘নির্বাচিত রূপকথা’ ও ‘কাজী নজরুল ইসলামের কবিতা’।
এগুলো দেশের বিভিন্ন বিদ্যালয়, গ্রন্থাগার ও প্রতিষ্ঠানে বিতরণ করা হবে।মেটলাইফ বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য উপযোগী বইয়ের সহজলভ্যতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে শিশুরা স্বাধীনভাবে বই পড়া ও শেখার পাশাপাশি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে।২০০৫ সালে প্রতিষ্ঠিত ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে।
সূত্র: প্রথম আলো