দুই দিন ধরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে বৈঠকে বসেছেন ইউরোপের নেতারা। আলোচনার অন্যতম প্রধান বিষয় আবারও ইউক্রেন যুদ্ধ এবং দেশটির প্রতি ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ সহায়তা। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে আগামী বছর ব্রাসেলসের কাছ থেকে অতিরিক্ত ৪৫ বিলিয়ন ইউরো সহায়তা প্রয়োজন।
তবে যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থন নিয়েও ইউরোপের দেশগুলোর মধ্যে ততই প্রশ্ন ও সংশয় বাড়ছে।একসময় যে সহায়তার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে মোটামুটি ঐকমত্য ছিল, এখন সেখানে দেখা দিচ্ছে মতপার্থক্য ও রাজনৈতিক টানাপোড়েন। এই পরিস্থিতিতে শীর্ষ সম্মেলনে ইউরোপের সমর্থন ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তাঁর লক্ষ্য, যুদ্ধ অব্যাহত রাখার পাশাপাশি ইউক্রেনের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সহায়তা যেন কোনোভাবেই কমে না যায়, তা নিশ্চিত করা।ট্রাম্প যেভাবে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা দিচ্ছেন২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু হয়।
সূত্র: প্রথম আলো