২০০১ সালের শেষ তিন মাসে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। এর ২০ বছর পর, ২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনী ও তাদের ন্যাটো মিত্ররা আফগানিস্তান ছেড়ে চলে যায়। এই দুই দশক তারা আফগানিস্তানে অবস্থান করেছে। দেশটির প্রতিবেশী ছিল মধ্য এশিয়ার পাঁচটি প্রজাতন্ত্র, রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান।
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দাবি করেছিল, ২০০১ সালে আফগানিস্তানে তাদের হামলার উদ্দেশ্য ছিল ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার নেপথ্যের পরিকল্পনাকারীদের শাস্তি দেওয়া।
কিন্তু প্রকৃতপক্ষে তাদের আফগানিস্তান দখলের লক্ষ্য ছিল ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে যে রাজনৈতিক ও সামরিক শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে রাশিয়া, চীন কিংবা এশিয়ার অন্য কোনো শক্তির প্রভাব বিস্তার ঠেকানো।এ সময় পশ্চিমা কৌশলবিদদের মধ্যে ‘বৃহত্তর মধ্যপ্রাচ্য’ (গ্রেটার মিডল ইস্ট) ধারণাটি গুরুত্ব পেতে শুরু করে।
সূত্র: প্রথম আলো