সুন্দরবনের বাদাবনে যখন জোয়ারের পানি ঢোকে, তখন পানির লবণাক্ততা কোথাও ৫ পিপিটি, আবার কোথাও ৩০ পিপিটির কাছাকাছি পৌঁছে যায়। প্রতিদিনের এই জোয়ার-ভাটা আর লবণাক্ততার ওঠানামার মধ্যেই গাছগুলোকে টিকে থাকতে হয়। সাধারণ কোনো গাছ এই নোনা পানি শোষণ করলে অভিস্রবণ বা অসমোসিসের নিয়মে উল্টো গাছের কোষের ভেতর থেকেই পানি বেরিয়ে যেত। চারপাশে পানি থাকা সত্ত্বেও গাছটি তখন তৃষ্ণায় শুকিয়ে মারা যেত।
বিজ্ঞানের ভাষায় একে বলে শারীরবৃত্তীয় খরা। সুন্দরবনের ম্যানগ্রোভ গাছগুলো লাখ লাখ বছরের বিবর্তনে এই সমস্যার দারুণ সমাধান বের করেছে। তবে সব গাছের সমাধান এক রকম নয়; প্রজাতিভেদে এদের কৌশলও বদলে যায়।সুন্দরী গাছের মূলের কোষঝিল্লিতে থাকে একধরনের প্রাকৃতিক ছাঁকনি বা পরিস্রাবণ ব্যবস্থাপ্রথম কৌশলটি শুরু হয় শিকড়ে।
সুন্দরী (Heritiera fomes) কিংবা গরান গাছের মূলের কোষঝিল্লিতে থাকে একধরনের প্রাকৃতিক ছাঁকনি বা পরিস্রাবণ ব্যবস্থা।
সূত্র: প্রথম আলো