‘ডেভিলস হোল পাপফিশ’ (Cyprinodon diabolis) হলো পৃথিবীর সবচেয়ে বিরল মাছ। যুক্তরাষ্ট্রের নেভাদার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ‘ডেভিলস হোল’ নামের ভূগর্ভস্থ গরম পানির একটি ছোট চুনাপাথরের গুহায় কেবল এই মাছ দেখতে পাওয়া যায়।
বন্য পরিবেশে স্বাধীনভাবে বেঁচে থাকা যেকোনো মেরুদণ্ডী প্রাণীর মধ্যে এদের বাসস্থান বা ভৌগোলিক এলাকা সবচেয়ে ছোট।ধারণা করা হয়, প্রায় পাঁচ লাখ বছর আগে এই চুনাপাথরের গুহাটির ছাদ ধসে পড়েছিল। তখনই গুহার ভেতরকার পানি খোলা আকাশের নিচে চলে আসে এবং মাছগুলো সেখানে ঢুকে পড়ে। গুহার ভেতরের পানি বেশ গরম, প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস বা ৯৩ ডিগ্রি ফারেনহাইট। তা ছাড়া সেখানে অক্সিজেনের পরিমাণও কম।
কিন্তু এত কষ্টকর পরিবেশের সঙ্গেই মাছগুলো নিজেদের মানিয়ে নিয়েছে।
সূত্র: প্রথম আলো