‘লা লা লা লালে লোবারাহাত ধরিয়্যা খেলা গরা...’একদল শিশু নেচে নেচে সুর করে ছড়াটি গাইছে। কেউ হাত ধরছে পাশের বন্ধুর, কেউ তাল মিলিয়ে ঘুরছে। হাসি আর গানে মুখর পুরো ঘর। দৃশ্যটি দেখে বোঝার উপায় নেই, এটি কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা শরণার্থীশিবিরের দোতলা ঘরের একটি কক্ষ।অনিশ্চিত শরণার্থীজীবনের মধ্যেই স্থানীয় রোহিঙ্গারা গড়ে তুলেছেন ছোট্ট এই পাঠশালা। অর্থসহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা হিউম্যান কনসার্ন।
এখানে শিশুরা পড়তে ও লিখতে শেখে। পাশাপাশি শেখে নিজেদের ভাষা, গান ও সংস্কৃতি। শিশুদের গাওয়া ছড়াটিও সেই শেখার অংশ। রোহিঙ্গা ভাষায় এমন ছড়া ও গল্পকে বলা হয় ‘কিসসা’। প্রজন্মের পর প্রজন্ম ধরে মুখে মুখে বেঁচে আছে রোহিঙ্গাদের মৌখিক সাহিত্যের এসব উপাদান।নিজস্ব রাষ্ট্র নেই, মিয়ানমারে নাগরিকত্বের স্বীকৃতিও নেই। ২০১৭ সালে রাখাইন রাজ্য থেকে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখো রোহিঙ্গার জীবন এখন শরণার্থীশিবিরে আটকে আছে।
কিন্তু সেই জীবনেও থেমে নেই পরের প্রজন্মের কাছে নিজেদের ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার চেষ্টা।কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে রোহিঙ্গা ভাষা ও সংস্কৃতি শেখার ছোট্ট পাঠশালা গড়ে তোলা হয়েছে, যেখানে শিশুদের ভাষা ও সংস্কৃতি শেখানো হচ্ছে।
সূত্র: প্রথম আলো