একটি চিঠি, যার খামে লেখা ছিল অদ্ভুত এক ঠিকানা। চিঠিটি পৌঁছাতে চেয়েছিল এমন এক ছেলের কাছে, যে জানতই না তার জীবনের সবচেয়ে বড় সত্যটি। সে সাধারণ কোনো ছেলে নয়, জাদুকর। তার মা–বাবা ছিলেন জাদুকর আর তার জন্য অপেক্ষা করছে এক আশ্চর্য স্কুল-হগওয়ার্টস। সেখানেই শুরু হবে বন্ধুত্ব, সাহস, ভালোবাসা আর অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াইয়ের গল্প। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, ছেলেটির নাম হ্যারি পটার।
২০০১ সালের ১৬ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’। এটি ছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা। যুক্তরাষ্ট্র, ভারত ও ফিলিপাইনে ছবিটি পরিচিত ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ নামে। ‘হ্যারি পটার’ সিনেমা মুক্তির ২৫ বছর পূর্ণ হচ্ছে আজ। একসময় বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকা জাদুর জগৎ সেদিন প্রথমবারের মতো বড় পর্দায় জীবন্ত হয়ে উঠেছিল।
আর সেই জাদুতে মুগ্ধ হয়েছিল বিশ্বের কোটি কোটি দর্শক।
সূত্র: প্রথম আলো