বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিন ধাপে মোট ২২০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় ১০০ নম্বর করে এবং মৌখিক পরীক্ষায় ২০ নম্বর থাকতে পারে।প্রিলিমিনারিতে চার বিষয়ে ১০০ নম্বর প্রস্তাবিত সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চার বিষয় থেকে প্রশ্ন থাকবে।
প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে।পেট্রোবাংলার অধীনে ৯ ও ১০ গ্রেডে বড় নিয়োগ, পদ ৭৫৩এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এ পরীক্ষার সময় নির্ধারণের প্রস্তাব করা হয়েছে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। অন্যদিকে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।
প্রিলিমিনারি পরীক্ষায় পাস নম্বর হতে পারে ৪০ শতাংশ।লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।
সূত্র: প্রথম আলো