একদিন ওমর (রা.) তাওরাতের একটি অনুলিপি নিয়ে নবীজির কাছে হাজির হলেন। নবীজি চুপ করে থাকলেন। ওমর পড়তে শুরু করলে নবীজির মুখের রং বদলে গেল। আবু বকর (রা.) ওমরকে সতর্ক করলেন, নবীজির চেহারা দেখছেন না? ওমর বললেন, ‘আল্লাহর ক্রোধ ও তাঁর রাসুলের ক্রোধ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই।
আমরা আল্লাহকে প্রতিপালক, ইসলামকে ধর্ম আর মুহাম্মদকে নবী হিসেবে মেনে সন্তুষ্ট।’ (সুনান দারেমি, হাদিস: ৪৪৯)মহানবী (সা.) তখন বললেন, ‘হে ইবনুল খাত্তাব, তোমরা কি এখনো বিভ্রান্তির মধ্যে আছ? ওই সত্তার শপথ যাঁর হাতে আমার প্রাণ, আমি তোমাদের কাছে এসেছি শুভ্র ও নির্মল ধর্ম নিয়ে। তাদের কাছে কিছু জিজ্ঞেস কোরো না। তারা হয়তো তোমাদের সত্য বলবে আর তোমরা তা মিথ্যা বলবে, কিংবা মিথ্যা বলবে আর তোমরা তা সত্য ভাববে।
আজ মুসা (আ.) জীবিত থাকলেও আমার অনুসরণ ছাড়া তাঁর কোনো উপায় থাকত না।’ (মুসনাদে আহমাদ, হাদিস: ১৫১৫৬)বিদেশি বা ভিন্ন সংস্কৃতির মুখোমুখি হয়ে মুসলিমরা আজও এই প্রশ্নেই দ্বিধায় পড়েন: কোনটি নেওয়া যাবে, কোনটি ছাড়তে হবে?
সূত্র: প্রথম আলো