সামনেই ভর্তিযুদ্ধ অপেক্ষা করছে লাখো শিক্ষার্থীর জন্য। একদিকে যেমন প্রস্তুতির লড়াই, অন্যদিকে আছে দ্বিধা। কোনো বিষয়, কোন বিশ্ববিদ্যালয়ে পড়া যায়, তা নিয়ে অনেকের অনেক কৌতূহল। অধিকাংশ সাধারণ বিশ্ববিদ্যালয়ে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভিন্ন বিভাগে প্রতিবছর হাজারো শিক্ষার্থী ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সমন্বিত বা ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার প্রশ্নপত্রে সাধারণত বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) অংশ থাকে। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা-তিন শাখার শিক্ষার্থী নির্দিষ্ট জিপিএ (সাধারণত এসএসসি ও এইচএসসিতে নির্দিষ্ট ন্যূনতম জিপিএ) ও শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুরূপ মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগে ভর্তির সুযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো