আন্তর্জাতিক ক্রিকেটে শুরু যতটা বাজে হতে পারে, ততটাই হয়েছে মাহফিজুল ইসলামের ক্ষেত্রে। ২২ বছর বয়সী এই ওপেনার গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেকের প্রথম বলেই আউট হয়েছেন। ম্যাচের প্রথম বলে অভিষিক্ত ক্রিকেটারের আউট হওয়ার ঘটনা এতোটাই বিরল যে, এর আগে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মাত্র তিনজন।জোহানেসবার্গে মাহফিজুলের এমন বাজে অভিষেকের পর সমালোচনা হয়েছে তাঁকে শুরুতেই স্ট্রাইকে পাঠানো নিয়ে।
ওপেনার হিসেবে শুরুতেই নামবেন, কিন্তু দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে তাঁকেই কেন প্রথম বল খেলতে দেওয়া হলো—এমন প্রশ্ন সামাজিক যোগাযোগমাধ্যমে।প্রথম দিনের খেলা শেষে এ নিয়ে কথা বলেছেন তানজিদ হাসান।নাজমুল হোসেন টসে জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তানজিদ ও মাহফিজুল।
দিন শেষে সংবাদ সম্মেলনে আসা তানজিদের কাছে জানতে চাওয়া হয়েছিল প্রথম বলে মাহফিজুলকে স্ট্রাইকে পেছনের কারণ কী?জবাবে বাঁহাতি এ ওপেনার জানান, সিদ্ধান্তটি মাহফিজুল নিজেই নিয়েছিলেন, ‘রবিনের (মাহফিজুল) সঙ্গে গতকাল (ম্যাচের আগের দিন) আমার আলোচনা হচ্ছিল।
সূত্র: প্রথম আলো