ফেসবুকের ফিডে বুড়ো আঙুল থামে বড়জোর দু-তিন সেকেন্ডের জন্য। এর মধ্যেই আমরা ঠিক করে ফেলি কে নায়ক, কে খলনায়ক। পুরো ঘটনা জানার সময় কোথায়? একটি ক্লিপ, একটি ক্যাপশন, নিচে কয়েক হাজার মন্তব্য। বিচার শেষ।রাফিনিয়া এই বিচারের সর্বশেষ আসামি।বার্সেলোনার অফিশিয়াল চ্যানেলকে দেওয়া রাফিনিয়ার একটি সাক্ষাৎকারের ছোট্ট একটি টুকরা কয় দিন আগে ছড়িয়ে পড়ল সামাজিক যোগাযোগমাধ্যমে।
সেখানে তিনি ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তির কাছে অনুরোধ করছেন, জাতীয় দলে খেলোয়াড়দের মাঠে থাকার সময় যেন ‘সতর্কভাবে ব্যবস্থাপনা’ করা হয়। যাতে ফুটবলাররা ক্লান্ত হয়ে না পড়েন।ক্লিপটি কেটে দেওয়া হলো এমন জায়গায়, যেখানে কথাটা শোনায় ঠিক উল্টো। ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর আগ্রহই যেন ফুরিয়ে গেছে তাঁর।
রাফিনিয়ার বক্তব্যের ব্যাখ্যা দাঁড় করানো হলো অন্যভাবে।ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ও’গ্লোবোর সাংবাদিক ডগলাস চেকোনেলো লিখেছেন, সমর্থকদের মধ্যে এই ধারণা ছড়িয়ে দেওয়ার কারণে এখন বার্সেলোনার এই ফরোয়ার্ডের কপালে জুটেছে ‘জাতীয় বেইমান’ তকমা।
সূত্র: প্রথম আলো