এক সফরে সাহাবিদের একটি দল বেরিয়েছিল। এক সঙ্গীর মাথায় পাথরের আঘাতে গভীর ক্ষত হলো। এর মধ্যে তাঁর গোসলও ফরজ হলো। তিনি সঙ্গীদের জিজ্ঞেস করলেন, ‘আমার জন্য তায়াম্মুমের কোনো সুযোগ আছে কি?’সঙ্গীরা বললেন, ‘তুমি পানি ব্যবহার করতে পারছ, তাই আমরা তোমার জন্য তায়াম্মুমের সুযোগ দেখছি না।’ তিনি গোসল করলেন, জখম তাজা হয়ে গেল এবং তিনি মারা গেলেন।নবীজির কাছে খবর পৌঁছালে তিনি বললেন, ‘ওরা তাঁকে হত্যা করেছে, আল্লাহ ওদের ধ্বংস করুন!
যা জানত না, তা কেন জিজ্ঞেস করল না? অজ্ঞতার চিকিৎসা তো প্রশ্ন করাই।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩৬)সেদিন ভুল জবাব দিয়েছিলেন কয়েকজন সঙ্গী, যাঁরা জানতেন না কিন্তু জবাব দিয়েছিলেন।আজ প্রশ্ন যাচ্ছে স্মার্টফোনের পর্দায়, আর জবাব দিচ্ছে এমন এক ব্যবস্থা, যার কোনো ধর্মীয় যোগ্যতা নেই, কোনো নিয়ত নেই, জবাবদিহিও নেই।
অথচ জবাবটা আসে ঝকঝকে, গোছানো ভাষায়, আত্মবিশ্বাসের সঙ্গে।প্রশ্নগুলো ছিল জাকাত, নামাজ, বিয়ে-তালাকের মতো প্রচলিত বিষয় থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি, স্মার্ট কন্ট্রাক্ট, ব্যাংকে কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা-নির্ণয়, জিনগত পরিবর্তন ও অঙ্গদান পর্যন্ত।
সূত্র: প্রথম আলো