নোশিন আনজুমের টানা তিনবারের আধিপত্য শেষ করে জাতীয় মহিলা দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ১৮ বছর বয়সী তরুণী ওয়াদিফা আহমেদ। শনিবার ৪৪তম জাতীয় মহিলা দাবার শিরোপা জয়ের পর প্রথম আলোকে নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে ওয়াদিফা বলেন, ‘আমি উচ্চাভিলাষী। জয়ের জন্য খেলি। এটাই আমাকে সামনে এগিয়ে দিয়েছে।’ইতালি থেকে ছোটবেলায় বাংলাদেশে এসে বড় বোন ওয়ালিজা আহমেদের সঙ্গে তাঁর দাবাযাত্রা শুরু।
ওয়ালিজা এবারের জাতীয় মহিলা দাবায় আরও চারজনের সঙ্গে দুই থেকে ষষ্ঠ স্থানের প্লেঅফ খেলছেন, যা শেষ হবে আজ। চার-পাঁচ বছর ধরে নিয়মিত জাতীয় দাবায় খেলছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী ওয়াদিফা। গত তিনটি আসরেই সেরা পাঁচে থাকা ওয়াদিফা গত বছর শ্রীলঙ্কায় এশিয়ান জোনাল দাবায় চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের চতুর্থ নারী হিসেবে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পেয়েছেন।
১৯৮৫ সালে প্রথম এই খেতাব পান রানী হামিদ, ২০১১ সালে শামীমা আক্তার লিজা এবং ২০১৯ সালে শারমিন সুলতানা শিরিন।এবারের মহিলা দাবা নিয়ে ওয়াদিফার মূল্যায়ন, ‘মহিলা দাবায় আগে ১১ রাউন্ড হতো।
সূত্র: প্রথম আলো