পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া উপজেলার মালিখালী ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
একাধিক প্রত্যক্ষদর্শীর অভিযোগ, গোপালগঞ্জ থেকে মিছিল নিয়ে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন।গতকাল রোববার বিকেলে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এসব ঘটনা ঘটে।আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরাস্থানীয় সূত্রে জানা যায়, পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা থেকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১০–১২ কিলোমিটার।
প্রায় ৩৫০ জনের একটি দল পিকাপ–ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে যায়।
সূত্র: প্রথম আলো