আড়ম্বর ছাড়াও যে রং, নকশা ও অনুষঙ্গের সঠিক সমন্বয়ে আকর্ষণীয় হয়ে ওঠা যায়, নুসরাত ফারিয়ার সাজ যেন তারই উদাহরণ। সম্প্রতি রাজধানীর একটি ক্যাফেতে উদ্বোধনী অনুষ্ঠানে স্নিগ্ধ অথচ আধুনিক সাজে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।ফ্যাশনে চোখে পড়ার জন্য সব সময় জমকালো আয়োজনের প্রয়োজন হয় না। রং, নকশা আর অনুষঙ্গের পরিমিত সমন্বয়েই ফুটে উঠতে পারে আভিজাত্য।
সম্প্রতি রাজধানীর একটি ক্যাফে উদ্বোধনী অনুষ্ঠানে এমনই এক স্নিগ্ধ অথচ মডার্ন লুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।প্যাস্টেল নীল আউটফিট, ঝলমলে জুয়েলারি আর মিনিমাল গ্ল্যামারাস মেকআপে তাঁর পুরো সাজে ছিল আলাদা আবেদন।অনুষ্ঠানের জন্য নুসরাত বেছে নিয়েছিলেন হালকা আকাশি নীল বা বেবি ব্লু রঙের একটি কো-অর্ড সেট। ফুলহাতা আর আকর্ষণীয় কলারের টপটির নকশায় ছিল র্যাপ স্টাইলের ছোঁয়া।
সামনের দিকে আড়াআড়ি ভাঁজ ও কোমরের কাছে হালকা কুঁচি পোশাকটিতে এনেছে বৈচিত্র্য।এর সঙ্গে পরেছিলেন একই রঙের হাই-ওয়েস্টেড ওয়াইড লেগ ট্রাউজার।
সূত্র: প্রথম আলো