ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য তিনি যথেষ্ট কঠিন প্রতিপক্ষ। অথচ জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্তে নিজেই নাকি বেশ নার্ভাস ছিলেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রেমিকা সামরিন কৌরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। এবার সেই সামরিনের সমর্থনকেই নিজের মাঠের পারফরম্যান্সের অন্যতম অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করলেন এই ক্রিকেটার।
গতকাল রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ২২ রানের জয় পেয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে সফরকারীরা। ম্যাচে বল হাতে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্শদীপ। তাঁর পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পান ম্যাচসেরার পুরস্কার। পুরস্কার গ্রহণের পর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে পড়েন আর্শদীপ।
তখনই হবু স্ত্রী সামরিনের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি।
সূত্র: প্রথম আলো