পোশাক শুধু শরীর ঢাকার অনুষঙ্গ নয়; এটি মানুষের রুচি, সৌন্দর্য ও ব্যক্তিত্বের আয়না।
বর্তমান যুগে নিত্যনতুন ফ্যাশন ও ট্রেন্ডের পেছনে ছুটতে গিয়ে অনেকেই পোশাকের মূল উদ্দেশ্য ভুলে যান।কিন্তু ইসলাম পোশাককে শুধু বাহ্যিক সৌন্দর্যের মাপকাঠি হিসেবে দেখেনি; বরং এর সঙ্গে জড়িয়ে আছে শালীনতা, পবিত্রতা, আত্মমর্যাদা ও স্রষ্টার প্রতি আনুগত্যের গভীর সম্পর্ক।একজন মুমিনের পোশাক হওয়া উচিত এমন, যা তার শরীর আবৃত রাখে, ব্যক্তিত্বে মার্জিত ভাব ফুটিয়ে তোলে এবং ইসলামের সৌন্দর্যবোধের প্রতিফলন ঘটায়।
পোশাক নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ৬টি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছে:১. ‘সতর’ আবৃত রাখা ও শালীনতা পোশাকের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো মানুষের শরীরের সতর বা আবরণীয় অংশ ঢেকে রাখা।
সূত্র: প্রথম আলো