দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন করে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে আর নিশ্চিত হামের রোগী ছিল ১৭৩ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হাম নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন শনাক্ত হয়েছে। এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ জনের। চলতি বছর হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি নিশ্চিতভাবে হামে মৃত্যুর সংখ্যা ১০৫।বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬২০ জন হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে।
সূত্র: প্রথম আলো