বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা যে বিশ্বজুড়ে পরিচিত, সেটি বিশ্বকাপ কাভার করতে গিয়ে ক্রীড়া সাংবাদিক ও লেখক রানা আব্বাস খুব কাছ থেকে দেখেছেন। ২০২৬ বিশ্বকাপে মেসি-নেইমারদের ‘লাস্ট ড্যান্স’ দেখার অভিজ্ঞতার সঙ্গে কিছু বিচিত্র ঘটনা আর বিশ্বকাপে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে রানা আব্বাসের লেখা ‘বিশ্বকাপে ছিল বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে গতকাল রোববার।
বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা স্বপ্ন ’৭১ প্রকাশন।গতকাল বিকেলে রাজধানীর বনশ্রীতে দৈনিক আজকের পত্রিকার কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং লেখক ও প্রকাশক আবু সাঈদ। উপস্থিত ছিলেন আজকের পত্রিকার বিভিন্ন বিভাগের কর্মীরা।অনুষ্ঠানে কামরুল হাসান বলেন, ‘বই লেখা অনেক কঠিন কাজ।
আমার প্রত্যাশা, আমাদের সবাই যেন লেখক হয়।
সূত্র: প্রথম আলো