দেশে ডেঙ্গুতে এ বছর মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায়; অর্থাৎ গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০২। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৮ জন।স্বাস্থ্য অধিদপ্তরের আজ সোমবারের দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের ও একজন খুলনা বিভাগের। নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৬৭৩ জন ঢাকা বিভাগের। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫১, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রাজশাহীতে ১৪৫, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ ও সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭।
তাঁদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন।
সূত্র: প্রথম আলো