বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ফলে গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। বাউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসংখ্যা ১৬ হাজার ২২২ জন।
এর মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীসংখ্যা ১০ হাজার ৫০৩ জন। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী।
গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন ‘A+’, ১ হাজার ৫০৮ জন ‘A’, ৩ হাজার ৩০২ জন ‘A-’, ৩ হাজার ৫২৪ জন ‘B’, ২ হাজার ১০৭ জন ‘C’, এবং ৪৬ জন ‘D’ গ্রেড অর্জন করেছেন।দক্ষিণ কোরিয়ার পরীক্ষায় জালিয়াতি, এআই দিয়ে নকল করে প্রথম, ১৬০ প্রশ্নের ১৫৯টির উত্তর সঠিকবাউবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ উপাচার্যের কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।উপাচার্য বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বৃদ্ধি নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা।
সূত্র: প্রথম আলো