লিটন দাসের কাছে ক্রিকেট খেলাটা অফিস করার মতো। কথাটা তিনি নিজেই বলেছিলেন গত বছরের এপ্রিলে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে, ‘আমরা যে কাজ করি (ক্রিকেট খেলা), সেটা তো একটা অফিস, সেখানে দিন কখনো ভালো যাবে, কখনো খারাপ।’জোহানেসবার্গে আজ যা ঘটেছে, তারপর সেই সাক্ষাৎকারে বলা লিটনের পরের কথাটা বেশ গুরুত্বপূর্ণ, ‘দিন যখন ভালো যায়, বাচ্চাকে দেখলে আরও ভালো লাগে।
দিন যদি খারাপও যায়, বাচ্চাকে দেখলে মন ভালো হয়ে যায়।’লিটনের পরিবার জোহানেসবার্গে নেই। যাওয়ার কথা আছে। আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে মেয়ে আনায়ারাকে একটু দেখলে নিশ্চয়ই তাঁর আরও ভালো লাগত। তবে মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করায় দিনটা যে তাঁর ভালো কেটেছে, তাতে সন্দেহ নেই। অন্য ভাষায়, মেয়েকে একটা উপহার দিতে লিটন আসলে চাপ শুষে বাবার দায়িত্বটাই পালন করেছেন।কীভাবে?
সেই প্রশ্নের উত্তরে ফিরতে হয় জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে।
সূত্র: প্রথম আলো