ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মাত্র আট ঘণ্টার ব্যবধানে সংঘটিত দুটি হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। সুরুজ জামানকে হত্যার পর মেহেদীর বাড়িতে আগুন দেওয়া হয়। আজ সোমবার দুপুরে সুরুজ জামানের মরদেহ জানাজা শেষে দাফন করা হলেও বেলা সাড়ে তিনটা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালের মর্গে কেউ যাননি।
বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুটি হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যানোমান কাওসার, নিহত সুরুজ জামানের ভাই ও স্বেচ্ছাসেবক দলের নেতাবালুর ব্যবসা নিয়ে আমার ভাইয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমদের রেষারেষি ছিল। এ নিয়ে কিছুদিন আগে ঝগড়া হলেও স্থানীয়ভাবে তা সমঝোতা করে দেওয়া হয়েছিল।
গতকাল বাচ্চাকে নিয়ে বাজার থেকে ফেরার পথে পূর্ববিরোধের জের ধরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো