হলিউডের তারকাদের উপস্থিতিতে ঝলমলে হয়ে উঠেছিল ২০২৬ সালের গভর্নর্স অ্যাওয়ার্ডসের রেড কার্পেট। কারও সাজে ছিল হাই-ফ্যাশনের নাটকীয়তা, কারও লুকে আভিজাত্য আর মিনিমালিজম। জেন্ডায়া, এমা স্টোন, পেনেলোপে ক্রুজ থেকে শার্লিজ থেরন সব তারকার সাজেই ছিল আলাদা গল্প। লস অ্যাঞ্জেলেসে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে অ্যাকাডেমির ১৭তম গভর্নর্স অ্যাওয়ার্ডস।
অনুষ্ঠানে হলিউডের কিংবদন্তিদের সম্মানিত করার পাশাপাশি তারকাদের ফ্যাশন নিয়েও ছিল বাড়তি আগ্রহ। রেড কার্পেটে কেউ বেছে নিয়েছেন নজরকাড়া গাউন, কেউ আবার চিরাচরিত পোশাকের বাইরে গিয়ে তুলে ধরেছেন নিজস্ব স্টাইল। দেখে নেওয়া যাক, এবারের আয়োজনে কার সাজ কেমন ছিল।জেন্ডায়ারেড কার্পেটে বরাবরের মতোই ব্যতিক্রমী সাজে হাজির হয়েছিলেন জেন্ডায়া। তাঁর পরনে ছিল অলিভ-ব্রোঞ্জ রঙের স্ট্র্যাপলেস গাউন।
পোশাকজুড়ে ছিল ভারী টেক্সচার এবং কোমরের দুই পাশে জ্যামিতিক নকশার স্ট্রাকচার ডিটেইলিং।
সূত্র: প্রথম আলো