দিনাজপুরের ঘোড়াঘাটে দোকানে চুরি করে বিস্কুট খাওয়ায় বিড়ালকে দড়িতে ফাঁস দিয়ে ঝুলিয়ে হত্যা করেন দোকানি সারোয়ার হোসেন।
ঘটনার সত্যতা পেয়ে দোকানিকে শাস্তি হিসেবে আগামী ছয় মাস বাজারের কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।গতকাল রোববার বিকেলে উপজেলার বলগাড়ি বাজারে বেকারি দোকানি সারোয়ার হোসেনকে এ শাস্তি দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আল মামুন কাওসার শেখ।সারোয়ার হোসেন, দোকানিআমি ইচ্ছা করে বিড়ালটি মারিনি। জীব হত্যা মহাপাপ এটা সবচেয়ে বড় কথা।
আমার সামনে হলে তো আমি বিড়ালটিকে মরতে দিতাম না।
সূত্র: প্রথম আলো