পুলিশের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আসামি করা হয়েছে মৃত এক বীর মুক্তিযোদ্ধাকে। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানায়।নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা ৯ নভেম্বর রাতে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে লগি–বইঠা হাতে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটান।
এ ঘটনায় ১২ নভেম্বর মামলা করেন পদ্মা সেতুর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন।ওই মামলায় আসামি করা হয়েছে প্রয়াত মৃক্তিযোদ্ধা সামচু ঢালীকে। তাঁর বাড়ি মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায়। তিনি চলতি বছর ২৯ মার্চ মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।প্রয়াত বীর মৃক্তিযোদ্ধা সামচু ঢালীমামলায় ২৫০ জনের নাম উল্লেখ করে ও ৬০০ থেকে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার ১ নম্বর আসামি শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন।
সূত্র: প্রথম আলো