সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান যোগ্যতার শর্ত শিথিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না।আজ সোমবার ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ পাস হয়। বিলটির ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে।
সেগুলো বন্ধ করা প্রয়োজন।পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার। তা না হলে বিষয়টি যেকোনো দিকে চলে যেতে পারে।স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এই আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে।
বলা হয়েছে, গত ২০ বছরে যাঁরা কোনো কাজ পাননি বা সুযোগ পাননি, তাঁদের সুযোগ-বঞ্চিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
সূত্র: প্রথম আলো