আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা আহমেদ তিবি চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, নেতানিয়াহুর পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যোগাযোগের কয়েকটি বার্তাও প্রকাশ করেছেন তিনি। আরব দল রাআমের প্রধান মনসুর আব্বাসের সঙ্গেও নেতানিয়াহুর পক্ষ থেকে যোগাযোগের খবর বেরিয়েছে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে দেশটির আরব নেতাদের আক্রমণ করে বক্তৃতা করলেও গোপনে তাঁদের সহায়তা চাইছেন।
নেতানিয়াহুর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল এ বিষয়ে আরব নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি নেতানিয়াহুর সরকারের একজন মন্ত্রীও যোগাযোগ করে বিরোধী জোটের নেতা গাদি আইজেনকটের নেতৃত্বে সরকার গঠনের বিরোধিতা করতে বলেছেন।খাদের কিনারে থাকা নেতানিয়াহুর এসব গোপন তৎপরতার তথ্য ফাঁস করেছেন আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্ট থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমেদ তিবি। তিনি ইতিমধ্যে নতুন পার্লামেন্টের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
জয়েন্ট লিস্ট পার্লামেন্ট নির্বাচনে ১১টি আসন পেয়েছে।
সূত্র: প্রথম আলো