১১ নভেম্বর, ২০০০অভিষেক ম্যাচেই প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে পেয়ে গেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়ে গেলেন ৭০ রানে দিন শুরু করা আমিনুল ইসলাম। ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়ার বিরল কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক।১১ নভেম্বর, ২০১৮আমিনুলের ইতিহাস গড়া সেঞ্চুরির ঠিক ১৮ বছর পর আরেক ১১ নভেম্বরেই ৫০ সেঞ্চুরির মাইলফলক ছুঁল বাংলাদেশ।
৫০তম সেঞ্চুরিটা এল মুমিনুল হকের ব্যাট থেকে। মিরপুরে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।১৬ নভেম্বর, ২০২৬আট বছর পর টেস্টে বাংলাদেশের ১০০তম সেঞ্চুরিটাও এল সেই নভেম্বরেই। গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন দাস পেয়েছেন মাইলফলক ছোঁয়া সেই সেঞ্চুরি।টেস্টে নবম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি দেখা বাংলাদেশ পেল ১৬৫তম ম্যাচে। সেই ১৯২৮ সালে প্রথম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরির দেখা পেয়েছিল ইংল্যান্ড।
ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাটসি হেনড্রেনের ব্যাট থেকে এসেছিল ইংলিশদের ১০০তম সেঞ্চুরি।
সূত্র: প্রথম আলো