গত বছর শুরু থেকেই কার্লো আনচেলত্তিকে ছাড়া কিছু বোঝেনি ব্রাজিল। রব উঠেছিল, ব্রাজিলকে ‘হেক্সা’ (ষষ্ঠ বিশ্বকাপ) জেতানোর মতো কোনো কোচ থাকলে সেটা আনচেলত্তিই। ইতালিয়ান কোচকে ব্রাজিল পেয়েছে গত বছরের মে মাসে। সেই সময়ের স্মৃতি কি মনে আছে?তখন ব্রাজিলিয়ানদের উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, তাঁদের জাতীয় দলে আনচেলত্তিই সবচেয়ে বড় তারকা।
কিন্তু ফুটবলের মাঠে মনমতো ফল না মিললে ব্রাজিলিয়ানদের মন ঘুরে যেতে যে সময় লাগে না, সেটাও এখন বোঝা যাচ্ছে আনচেলত্তির বর্তমান পরিস্থিতি দেখে।ব্রাজিলে আনচেলত্তির জনপ্রিয়তা এখন তলানিতে।কারণ কমবেশি সবার জানা। আনচেলত্তিকে কোচ বানিয়ে নিয়ে আসার পেছনে ব্রাজিলিয়ানদের ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ছিল। সেই স্বপ্নের অপমৃত্যু ঘটেছে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ে।
মাত্র এক বছরে জাতীয় দল পুনর্গঠন করে বিশ্বকাপ যে জেতা যায় না, সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন আনচেলত্তি।
সূত্র: প্রথম আলো