বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের নানামুখী চাপে অবশেষে সিদ্ধান্ত নিলাম, এবার পাসপোর্ট করতেই হবে! আড্ডায়-আলাপে দেশের বাইরে ঘুরতে যাওয়ার কোনো প্রসঙ্গ উঠলে আমি আর কথা বলতে পারি না। কারণ, আমার পাসপোর্ট নেই। তুমি একটা শিক্ষিত ছেলে, তোমার পাসপোর্ট নেই—এ ধরনের লাঞ্ছনা–গঞ্জনা আর সহ্য করব না। প্রচণ্ড জেদ নিয়ে আমার এক ছোট ভাইকে বললাম, ‘পাসপোর্ট করব!’ছোট ভাই উদাস গলায় বলল, ‘দুই বছর ধরে শুনতেছি। একবার ফরম ফিলাপও করে দিলাম।
ছবি তুলতে গেলেন না!’ছোট ভাইয়ের কথা সত্য। আগেরবার যেদিন ছবি তুলতে যাওয়ার কথা, সেই সকালে আমার মনে হলো, পাসপোর্ট হইতে ঘুম উত্তম। তা ছাড়া বিদেশে গিয়ে করব কী? বাংলাদেশটাই তো ঘুরলাম না। রবীন্দ্রনাথ বলেছেন, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া’ টাইপ কী যেন… এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম।আমি বললাম, ‘আমরা পুরোনো কথা নিয়ে পড়ে থাকি বলেই আমাদের উন্নতি হয় না। সব বাদ।
তুই বল, কী করতে হবে।’‘আপ্নের গলায় প্রথম আলোর কার্ড ঝুলানি আছে।
সূত্র: প্রথম আলো