১৯৮৬ সালে লেবাননে নিখোঁজ পাইলট রন আরাদের খোঁজে চার দশক ধরে ইরানকে দায়ী করে আসছে ইসরায়েল। মোসাদ ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করলেও কোনো সূত্র পায়নি। ৪০ বছর পর ইসরায়েলি গোয়েন্দাদের ভুল কি সত্যই ভেঙেছে? ইরানকে ছেড়ে তারা কি এখন লেবাননে রন আরাদকে খুঁজছে। এক ভোরে সিরিয়ার রাজধানীর দামেস্কের অভিজাত কূটনৈতিক এলাকায় দৌড়াতে বেরিয়েছিলেন ইরানি কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরি।
এ সময় রাস্তায় ওত পেতে তাঁর অপেক্ষায় ছিল ইসরায়েলি গোয়েন্দারা।মালপত্র সরানোর কর্মীর ছদ্মবেশে ইসরায়েলি গোয়েন্দারা ওই এলাকার নিরাপত্তাচৌকি পেরিয়ে এসেছিল।প্রতিদিনের মতো দৌড়াতে কাছের একটি পার্কের দিকে যাচ্ছিলেন জেনারেল সাবেরি। পার্কের দিকে দৌড়ে যাওয়ার পথে তিনি দেখতে পান দুজন লোক ফ্রিজের একটি বিশাল কার্টন (বাদামি রঙের শক্ত কাগজের বাক্স) নিয়ে যাচ্ছে।চোখের পলকে ওই দুজন সাবেরিকে চেপে ধরেন।
ওষুধ দিয়ে অচেতন করে ফ্রিজের কার্টনের ভেতর ভরে ধরাধরি করে তাঁকেসহ কার্টনটি একটি সাদা ভ্যানে তুলে ফেলেন তাঁরা।
সূত্র: প্রথম আলো