হিজরতের পর মহানবী (সা.) যখন মদিনায় পৌঁছান, তখন তাঁকে একনজর দেখার জন্য মানুষ ছুটে আসে। তাঁদের মধ্যে ছিলেন বিশিষ্ট সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম (রা.)। তিনি বলেন, ‘নবীজির চেহারা দেখেই বুঝতে পারছিলাম, এটি কোনো মিথ্যাবাদীর চেহারা নয়।’সেদিন মানুষের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণেই নবীজি চারটি কাজের কথা বলেছিলেন।
তিনি বলেছিলেন, ‘তোমরা সালামের প্রচলন করো, মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন নামাজ আদায় করো।’এরপর তিনি সুসংবাদ দিয়ে বলেন, এসব আমল মানুষকে শান্তি ও নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশের পথ দেখায়। (সুনানে তিরমিজি, হাদিস: ২৪৮৫)হাদিসে বর্ণিত এই ৪টি জান্নাতি আমলের তাৎপর্য নিচে আলোচনা করা হলো:কোনো উপহার বা খাবারকে তুচ্ছ মনে করতে নবীজি নিষেধ করেছেন।
এমনকি প্রতিবেশীর পক্ষ থেকে সামান্য কিছু পেলেও তা অবজ্ঞা করতে তিনি বারণ করেছেন।১. সালামের প্রচার ও প্রসার সালাম ইসলামের অন্যতম সুন্দর সামাজিক শিক্ষা।
সূত্র: প্রথম আলো