বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে আজ মঙ্গলবার সকালে শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ তালিকায় সকাল সাড়ে আটটার ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ৩৩৬। এ মানকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। শহরটির একিউআই ২৬৬।
তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের লাহোরের একিউআই ২১৯।আজ ঢাকার বায়ুর যা মান তা চলতি মৌসুমে সর্বোচ্চ। পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।দূষণের কারণে আকাশ ঘোলাটে। কারওয়ান বাজার, ঢাকা, সকাল ৮টা, ১৭ নভেম্বর ঢাকার বাতাসে দূষণের প্রধান উপাদান অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২ দশমিক ৫।
আজ ঢাকার বাতাসে পিএম ২ দশমিক ৫-এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকা মানে চেয়ে ৪৮ দশমিক ৭ গুণ বেশি।
সূত্র: প্রথম আলো