দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে যুক্ত হচ্ছেন তৃতীয় প্রজন্মের সদস্যরা।
এর অংশ হিসেবে এ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনকে পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।পারিবারিক ব্যবসায় উত্তরসূরি তৈরি এবং নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনের দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পিএইচপি।পিএইচপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ভিক্টর মহসিন যুক্তরাজ্যের লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান ও বিপণন বিষয়ে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেন।
সূত্র: প্রথম আলো