বিয়ের মৌসুমে লেহেঙ্গা পড়ার পরিকল্পনা থাকলে চেনা নকশার বাইরে একটু নতুনত্ব আনতে পারেন। বলিউড অভিনেত্রী সারা আলী খানের দুটি লেহেঙ্গার লুক হতে পারে সে ক্ষেত্রে অনুপ্রেরণা। দুটিতেই ঐতিহ্যবাহী লেহেঙ্গার সঙ্গে আধুনিক কাটের ব্লাউজ ও স্কার্টের সমন্বয় করেছেন তিনি। বলিউড অভিনেত্রী সারা আলী খানের পোশাকের ধরনে যেমন রয়েছে নানা রঙের নিরীক্ষা, তেমনি আছে ঐতিহ্যবাহী পোশাকের প্রতি ভালোবাসা।
কখনো রঙিন কুর্তা, কখনো জমকালো দেশি পোশাক, আবার কখনো আধুনিক কাটের পোশাকে দেখা যায় তাঁকে। উজ্জ্বল রং ও বাহারি নকশার পোশাকের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তবে উৎসবের আয়োজনে জমকালো ঐতিহ্যবাহী পোশাকও বেশ স্বাচ্ছন্দ্যে পরেন তিনি। সবকিছুতেই তারুণ্য ও আভিজাত্যের সুন্দর সমন্বয় রাখেন এই অভিনেত্রী।স্ট্র্যাপলেস ব্লাউজে লেহেঙ্গার সাজে নতুনত্ব আনলেন সারামনীশ মালহোত্রার নকশা করা লাল রঙের লেহেঙ্গায় সারা যেন দ্যুতি ছড়াচ্ছেন ।
একই রঙের মনোক্রম লুকে সাজলেও তাঁর উপস্থিতিতে ফুটে উঠেছে দারুণ আভিজাত্য।
সূত্র: প্রথম আলো