কোনো কারণে অভিবাসনের আবেদন প্রত্যাখ্যাত হলে সংশ্লিষ্ট অভিবাসনপ্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হবে—এমন একটি পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপের পাঁচটি দেশ।পরিকল্পনায় বলা হয়েছে, আগামী বছরের শুরুর দিকে এটা কার্যকর হবে।
ইউরোপের পাঁচ দেশে প্রত্যাখ্যাত হওয়া অভিবাসনপ্রত্যাশীদের রুয়ান্ডায় নিয়ে গিয়ে একটি প্রত্যাবাসন কেন্দ্রে নিয়ে রাখা হবে।অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে এ পরিকল্পনা করা পাঁচটি ইউরোপীয় দেশ হলো অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি, গ্রিস ও নেদারল্যান্ডস। গতকাল সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত পাঁচ দেশের অভিবাসনবিষয়ক সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মানবাধিকার সংগঠনগুলো এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে।
তাদের আশঙ্কা, এর ফলে ঝুঁকিতে থাকা এসব মানুষ নির্যাতনের শিকার হতে পারেন।ইউরোপ থেকে দেশটিতে পাঠানো ব্যক্তিদের সামনে তিনটি বিকল্প খোলা থাকবে।
সূত্র: প্রথম আলো