বিএনপি সরকার দেশে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, গত সাত মাসে বিএনপি সরকার জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে।যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় সোমবার রাতে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।বিএনপি সরকারের ভূমিকার সমালোচনা করেন নাহিদ ইসলাম।
সূত্র: প্রথম আলো