ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের পশ্চিমে অবস্থিত দুয়ুক আল-তাহতা গ্রামে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে এক ফিলিস্তিনি নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার ফিলিস্তিনের সরকারি টেলিভিশনের খবরে এ তথ্য জানানো হয়েছে।জেরিকো সরকারি হাসপাতালের জরুরি বিভাগের পরিচালক ইয়াহিয়া মুফরেহ সাংবাদিকদের জানান, বয়স্ক ওই নারী মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মারধরে মার্কিন নাগরিক নিহত, তদন্তের দাবিএদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, জেরিকো এলাকায় হামলার চেষ্টার প্রাথমিক একটি খবর তারা তদন্ত করে দেখছে। ঘটনাস্থলে সেনা পাঠানো হয়েছে।
এ ঘটনার বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে।নভেম্বরের শুরুতে জেরিকো এলাকায় ফিলিস্তিনিদের কয়েকটি বাড়িতে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল উঠে পড়ে।
সূত্র: প্রথম আলো