সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মাত্র ৫ লাখ টাকায় কোরিয়ায় উচ্চশিক্ষা’ এমন চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ভাবেন, কোরিয়ায় পৌঁছাতে পারলেই হয়তো জীবন বদলে যাবে, শুরু হবে লাখ টাকা আয়ের সুযোগ। কিন্তু বাস্তবতা সব সময় এতটা সহজ নয়!দক্ষিণ কোরিয়ায় প্রায় তিন বছর থাকার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে আসার আগে কয়েকটি বিষয় ভালোভাবে জেনে রাখা জরুরি।
বিশেষ করে যাঁরা ২০২৭ সালে কিংবা তার পরবর্তী সময়ে পড়াশোনার জন্য কোরিয়ায় আসতে চান, তাঁদের জন্য নিজের অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ তুলে ধরছি—১. আসার আগেই কোরিয়ান ভাষা শিখুন—কোরিয়ায় আসার আগে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোরিয়ান ভাষাকে। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, বুসানে এমন অনেক শিক্ষার্থী আছেন, যাঁরা কোরিয়ায় আসার ছয় মাস কিংবা তারও বেশি সময় পার হওয়ার পরও একটি পার্টটাইম (খণ্ডকালীন) চাকরি খুঁজে পাননি।
এর পেছনে অন্যতম প্রধান কারণ কোরিয়ান ভাষায় দক্ষতার অভাব।বিশেষ করে আমাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তান।
সূত্র: প্রথম আলো