ঢাকা বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপা) উপদেষ্টা পর্ষদ ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৫ নভেম্বর, ২০২৬) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সভায় ডুপার সাংগঠনিক কার্যক্রম, কৌশলগত পরিকল্পনা, মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ এবং অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।ডুপার প্রেসিডেন্ট ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব ও সরকারের অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর।
সভায় বক্তব্য দেন অধ্যাপক আহমেদ শফিকুল হক, অধ্যাপক হাবিব জাফরুল্লাহ, অধ্যাপক মোবাশ্বের মোনেম, ফজলুল করিম আবিদ, মো. আবুল কালাম, শেখ রাফেজ আহমেদ, অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান (সদস্য, পাবলিক সার্ভিস কমিশন), এ কে এম আফতাব হোসেন প্রামাণিক (সদস্য, পাবলিক সার্ভিস কমিশন), কবিরুল ইজদানী খান, নাজনীন খালেক সুপ্তি, রিজওয়ান খায়ের, নাঈম আহমেদ ও মো. আবু তাহের প্রমুখ।সভায় ডুপার সহসভাপতি ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) মো. বাবুল মিঞা, সাবেক রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, ফরহাদ জেসমিন লিটি এবং যুগ্মমহাসচিব রিয়াসাত আল ওয়াসিফসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো