হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও আদান-প্রদানের অভিজ্ঞতায় নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা। ‘জ্যাপস’ নামের এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা সরাসরি অ্যাপের ক্যামেরা দিয়ে ছবি ও আকারে ছোট ভিডিও ধারণ করে অন্যদের পাঠাতে পারবেন। তবে সাধারণ ছবি ও ভিডিওর মতো সেগুলো চ্যাটে থেকে যাবে না। প্রাপক একবার দেখার পরই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে পাঠানো ছবি ও ভিডিও।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে মেটা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৬.৪৬.২ বেটা সংস্করণে সুবিধাটির কোডের সন্ধান পাওয়া গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফো।ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, গুগল প্লে স্টোরে পাওয়া সংস্করণটি বিশ্লেষণ করে জ্যাপসের সম্ভাব্য কার্যপ্রণালি সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। ইনস্টাগ্রাম চলতি বছরের ১৩ মে ‘ইনস্ট্যান্টস’ সুবিধা চালু করে।
এর মাধ্যমে ব্যবহারকারীরা দৈনন্দিন জীবনের স্বতঃস্ফূর্ত মুহূর্তের ছবি ও ছোট ভিডিও ধারণ করে কাছের বন্ধু এবং পারস্পরিক অনুসরণকারীদের সঙ্গে ভাগ করে নিতে পারেন।
সূত্র: প্রথম আলো