চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বিচার শুরু বা অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এ তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকার বিশেষ জজ আদালত-১০–এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠনরে শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। এ জন্য সকাল সাড়ে ১০টার দিকে পরীমনি আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারেন মামলাটি ঢাকার সিএমএম আদালতে বদলি করা হয়েছে।
তিনি বলেন, সিএমএম আদালতে পরীমনি হাজির হন।
সূত্র: প্রথম আলো