বিকেল চারটায় ফার্মেসির ছাত্রী মৌসুমী (ছদ্মনাম) এক খবরের শিরোনামে আটকে গেলেন, ‘এআই বানাচ্ছে ওষুধ!’ তিনি ভাবলেন, তাহলে কি ওষুধ আবিষ্কারের কাজটা এখন যন্ত্রের হাতে?প্রতিশ্রুতিটা বড়, সন্দেহ নেই। প্রোটিনের গঠন অনুমান করা এআই অ্যালফাফোল্ডের জনক গুগল ডিপমাইন্ড, আর তার শাখা আইসোমরফিক ল্যাবস এখন সেই প্রযুক্তি দিয়ে ওষুধ নকশা করছে। গত মে মাসে প্রতিষ্ঠানটি ২১০ কোটি ডলারের তহবিল পেয়েছে। কিন্তু বাস্তবতা বেশ ধীর।
রয়টার্স জানিয়েছে, তাদের মানবদেহে প্রথম পরীক্ষা বা ক্লিনিক্যাল ট্রায়াল এখন চলতি বছরের শেষ নাগাদ হওয়ার কথা, অথচ আগের লক্ষ্য ছিল ২০২৫।ঝুঁকিটা ব্যাপকবিজনেস ইনসাইডারের গত ৩১ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, কোনো এআই-ডিজাইন করা ওষুধ এখনো যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। আর সাধারণভাবে প্রায় ৯০ শতাংশ ওষুধ-প্রার্থী ট্রায়ালেই ব্যর্থ হয়।
তাই এআই-আবিষ্কৃত, এআই-সহায়তায় তৈরি বিজ্ঞাপন দেখলে সতর্ক থাকুন।কী দেখে বিশ্বাস করবেন১. ওষুধটি ট্রায়ালের কোন পর্যায়ে আছে, তা দেখুন।
সূত্র: প্রথম আলো