বাংলাদেশের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে অর্থায়নে নতুন পথ খুলল। যুক্তরাষ্ট্র হলো এই অর্থায়নের নতুন উৎস।
গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) তাদের অর্থায়নের জন্য বাংলাদেশকে যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।ফলে বাংলাদেশও এখন থেকে ডিএফসির কাছ থেকে ঋণ, বিনিয়োগসহ বিভিন্ন ধরনের সুবিধার জন্য আবেদন করতে পারে।উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ বা তহবিল–ঘাটতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান থেকে অর্থ নিতে পারবে বাংলাদেশ।
ডিএফসি থেকে সরাসরি ঋণের পাশাপাশি প্রকল্প সহায়তাও পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো