রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।আজ বেলা একটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলার খবর পাওয়া গেছে।
এতে নেতৃত্ব দিচ্ছেন রাকসুর সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৫ নভেম্বর, সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণদেরও যেভাবে সুযোগএমন কর্মসূচিতে বাধ্য হয়েছেন দাবি করে সালাহউদ্দিন আম্মার প্রথম আলোকে বলেন, ‘রাকসু শেষ হয়েছে এক মাস হলো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক তৎপরতা দেখা যায়নি।
দায়িত্বে থাকাকালীন আমরা বারবার এ বিষয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করেছি।
সূত্র: প্রথম আলো